Why is bKash everyone's favorite, even though it costs more, compared to Nagad and Rocket?

বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ বেশি হওয়া সত্ত্বেও বিকাশ কেন সবার প্রথম পছন্দ রকেট নগদ নাকি উপায় কোনটি আপনার জন্য সেরা তা জানতে বিস্তারিত পড়ুন।
আপনাদের Favorite MFS কোনটা?

খরচ বেশি হবার পরেও বিকাশ কেন সবার Go-to চয়েজ?

বাংলাদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (MFS) কথা উঠলে সবার আগে যেই নামটা মাথায় আসে, সেটা হলো বিকাশ। খরচ অনেক বেশি হবার পরেও আমার মতো অনেকের Go-to চয়েজ একমাত্র বিকাশ। তবে ইদানীং Google Pay-ও খানিকটা ব্যবহার করা হয়। এত অপশন থাকার পরেও কেন আমরা বিকাশে আটকে আছি, আর বাকিদের অবস্থাই বা কী, চলুন একটু মিলিয়ে দেখি।

রকেট: প্রথম হয়েও কেন পিছিয়ে পড়লো?

রকেট বাংলাদেশের প্রথম MFS হয়েও একরকম ব্যর্থ বলা যায়। এত বড় ডাচ-বাংলা ব্যাংকের ATM নেটওয়ার্ক নিয়েও তারা বিকাশকে টেক্কা দিতে পারে নাই। রকেট বেশি সিকিউরিটি দিতে চেয়ে মোবাইল নাম্বারের শেষে আরেকটা এক্সট্রা নাম্বার যুক্ত করে দেয়। আর ঠিক এখানেই মানুষ তাদের কনভেনিয়েন্সি বা ব্যবহারের সুবিধাটা হারায়।

নগদ: প্রমিসিং শুরু, কিন্তু টেকনোলজিতে পিছিয়ে

নগদ শুরুর দিকে খুব প্রমিসিং মনে হচ্ছিল। আমি নিজেও ২০২০ সালে সম্পূর্ণ নগদে সুইচ করেছিলাম। কিন্তু তারা টেকনোলজিতে অনেকটাই পিছিয়ে। তাছাড়া নানান টাইপের স্ক্যান্ডাল নিউজে নগদ তাদের অথরিটি নষ্ট করেছে। যার ফলে আমাকে বাধ্য হয়ে আবার সেই বিকাশেই ফেরত আসতে হয়েছিল।

উপায় (Upay) এবং অন্যান্যদের অবস্থা

অপরদিকে উপায় (Upay) তাদের সিস্টেমে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করার পরেও অ্যাপটা দেখতে খুবই কার্টুনিস্ট লাগে। আর মার্কেটিংয়ে দুর্বল হওয়ায় উপায় বাজারে ভালো কোনো জায়গা করতে পারে নাই।

বিকাশের রাজত্ব এবং কিছু বিরক্তিকর দিক

বিকাশ এজেন্ট এবং মার্চেন্টদের যে সুবিশাল নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে, এইটাই মূলত এদেরকে মার্কেটের কিং বানিয়েছে। টেকনোলজিতেও এদের ইনভেস্টমেন্ট অনেক ভালো। খুবই সুন্দর এবং কাজের সব ফিচার দিয়ে তারা অ্যাপটা নিয়মিত আপডেটেড রাখে। তবে বিকাশ একাই পুরো মার্কেট ডমিনেট করে বসে আছে, ফলে ইচ্ছা মতো বুক ফুলিয়ে সব জায়গায় চার্জ লাগায়।

বিকাশের আরেকটা বড় সমস্যা হলো NPSB ব্যবহার করলে দিনে ৩ বার টাকা আটকায়। ওরা এই অপশনটাও ঢুকিয়ে রেখেছে বিশাল এক মেন্যুর আড়ালে যা সহজে পাওয়াই যায় না।

সামনের দিনগুলো কেমন হতে পারে?

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা পরিবর্তন হলে GPay (Google Pay) ভালো একটা জায়গায় যেতে পারে, সেই পোটেনশিয়াল তাদের আছে। আমাদের দেশেও ভারতের UPI টাইপের কিছু টেকনোলজি অ্যাডপ্ট করা উচিত, যাতে ট্রানজেকশন আরও সহজ ও কনভেনিয়েন্ট হয়।

এবার আপনাদের পালা!

আপনাদের Favorite MFS কোনটা এবং কেনো ব্যবহার করেন? আমার বিকাশ একাউন্টের বয়স ১৪ বছর, আপনার কত? আসুন কমেন্টে আড্ডা জমুক!

ট্যাগস: #bKash #Nagad #Rocket #MobileBankingBD #DigitalBangla #ViralBangla #TrendingNow

Post a Comment