Gemini vs. Claude: Which AI tool is best for you?

জেমিনি প্রো নাকি ক্লড কোডিং এবং প্রম্পট সলভিংয়ে কে এগিয়ে এবং কেন জেমিনি ছেড়ে ক্লড ব্যবহার করে আমি অবাক হলাম জানতে পড়ুন এই এআই টুলগুলোর বিস্তারিত তুলনা

জেমিনি ছেড়ে কেন ক্লডে গেলাম? আমার অবাক করা অভিজ্ঞতা

আমি ভেবেছিলাম জেমিনি যথেষ্ট, কিন্তু জেমিনি থেকে ক্লডে (Claude) যাওয়ার পর যা দেখলাম তা আসলেই আশা করিনি। আমি জেমিনি প্রো নিয়েই বেশ সুখে শান্তিতে বসবাস করছিলাম। চারিদিকে ক্লডের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে আরেকটি নতুন এআই টুল ভেবে এতদিন ইগনোর করেই রেখেছিলাম। হঠাৎ সাত দিন আগে ভাবলাম আচ্ছা একটা ট্রাই মেরেই দেখা যাক।

অবশেষে আমার জ্ঞান পিপাসু মন জিতে গেলো আর ক্লডে কয়েকটা প্রম্পট রান করালাম। ইনস্ট্যান্ট রিয়ালাইজ করলাম আমি তো এগুলাই মিস করতেছিলাম!

সরকারি হাসপাতাল বনাম প্রাইভেট ক্লিনিক

আমি একটা Socks5 সার্ভার তৈরি করতে চাচ্ছিলাম যেটার কোনো অথেনটিকেশন থাকবে না এবং সরাসরি হোয়াটসঅ্যাপ প্রক্সি হিসেবে কাজ করবে। আমি জেমিনি থেকে ইন্সট্রাকশন নিয়েছিলাম কিন্তু জেমিনি আর চ্যাটজিপিটি সম্পূর্ণ বিপরীত দিকে আমাকে নিয়ে যাচ্ছিল। এছাড়া জেমিনি থেকে পাওয়া রেসপন্স ছিল খুবই জেনেরিক।

আমি সেম জিনিস যখন ক্লডকে জিজ্ঞেস করলাম সে আমাকে সরাসরি উত্তর করার জায়গায় স্টেপ বাই স্টেপ প্রসেস ব্রেকডাউন করলো। আমাকে উল্টো জিজ্ঞেস করতে লাগলো আমার একচুয়াল গোল কোনটা। প্রম্পটলি উত্তর নেওয়ার পরে আমাকে একেবারে আসল জিনিস দিয়ে দিলো যেটা আমার একচুয়ালি দরকার ছিল।

হঠাৎ করে সরকারি হাসপাতালের ডাক্তারের কথা মনে পড়ে গেলো। সিরিয়াল নিয়ে সরকারি ডাক্তারের কাছে গেলে কোনো কথা তেমন না শুনেই জেনেরিক প্রেসক্রিপশন ধরায় দেয়। জেমিনি হঠাৎ সেই সরকারি ডাক্তারের মতো ফিল দেওয়া শুরু করলো। উল্টোদিকে ক্লড প্রাইভেট ক্লিনিকের ডাক্তারের মতো ফিল দেওয়া শুরু করলো যে আমার সমস্যা সময় নিয়ে শুনে বুঝে আমার জন্য পার্সোনালভাবে প্রেসক্রিপশন ডিজাইন করে।

ক্লডের লিমিটেশন এবং জেমিনির রাজত্ব

তবে ক্লডের ফ্রি মডেল একটুতেই লিমিট শেষ হয়ে যায়। এইটা খুবই বিরক্তিকর। ফ্রিতে আপনাকে ব্যবহার করতে দিতেই চায় না এমন একটা অবস্থা। প্রত্যেক ঘণ্টায় একটা লিমিট আছে। প্রো সাবস্ক্রিপশন না কিনলে ক্লড ব্যবহার করে মনের মতো তৃপ্তি পাবেন না।

অন্যদিকে জেমিনি এখনো অনেক জায়গায় কিং হয়ে বসে আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর ইকোসিস্টেম। জিমেইল, ডকস, ড্রাইভ, ইউটিউব সব জায়গায় জেমিনি ইন্টিগ্রেটেড। সাথে জেমিনি যত কমপ্লেক্স প্রম্পট থেকে নিখুঁত ইমেজ জেনারেট করতে পারে ক্লড এখানে সম্পূর্ণ মাঠে মারা।

আপনার মতামত কী?

আপনার পছন্দের শীর্ষে কোনটি? জেমিনি নাকি ক্লড? নাকি আগের সেই চ্যাটজিপিটি? কমেন্টে আমাদের জানান!

ট্যাগস: #Claude #Gemini #AITools #TechReview #AIComparison #ChatGPTAlternative #ProductivityTools #TechBangladesh

Post a Comment

Join the conversation

Disqus shortname is missing. Consider reporting about this message to the admin of this blog. It seems you are the admin of this blog, add disqus shortname through Theme HTML editor to enable Disqus comments.

Join the conversation