Do you believe in your business idea? But is it in the market?

অনেক সময় আইডিয়া ঠিক থাকে, কিন্তু আমরা তার জন্য মার্কেট প্রস্তুত কিনা সেটা যাচাই করি না।
বিজনেস আইডিয়ায়

আপনার বিজনেস আইডিয়ায় বিশ্বাস আছে? কিন্তু মার্কেটেও কি আছে?

ধরুন, আপনার মাথায় একটা দারুণ বিজনেস আইডিয়া এসেছে।

নিজের কাছে মনে হচ্ছে, “এটা তো হিট হবে!”

এখন প্রশ্ন হলো —

এই বিশ্বাসটা কি আপনার নিজের, নাকি মার্কেটেরও?

আমি অনেক উদ্যোক্তাকে দেখেছি,

  • নিজের ভালো লাগা দিয়ে প্রোডাক্ট বানিয়ে ফেলেন,
  • তারপর শুরু হয় আশা, হতাশা আর Boost।

ব্যবসায় আইডিয়া ভালো হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও জরুরি —

এই আইডিয়ার জন্য মানুষ আদৌ অপেক্ষা করছে কিনা?

৩টি সহজ কৌশল: বিজনেস আইডিয়ার ডিমান্ড যাচাই

আজ শেয়ার করছি ৩টি রিয়েল ও সহজ পদ্ধতি, যেগুলো দিয়ে আপনি যেকোনো বিজনেস আইডিয়ার প্রাথমিক চাহিদা যাচাই করতে পারবেন।

✅ ১. গুগল সার্চ সাজেশন + রিলেটেড কিওয়ার্ড

  • গুগলে গিয়ে আপনার প্রোডাক্ট টাইপ লিখুন (যেমন: "হেয়ার অয়েল ফর")
  • দেখুন Google নিজেই কী সাজেস্ট করছে।
  • তারপর পেজের নিচে দেখুন — "Related Searches" অংশে মানুষ কী ধরনের অনুসন্ধান করছে।

যত বেশি ভ্যারিয়েশন, তত বেশি আগ্রহ। যেখানে আগ্রহ আছে, সেখানেই ডিমান্ড।

✅ ২. ফেসবুক গ্রুপ/কমেন্ট ঘেঁটে মানুষের সমস্যা পড়ুন

  • আপনার প্রোডাক্ট যাদের জন্য — তাদের ৫টা জনপ্রিয় ফেসবুক গ্রুপে যান।
  • মানুষ কী নিয়ে প্রশ্ন করছে?
  • কোন প্রোডাক্ট নিয়ে অভিযোগ দিচ্ছে?
  • কোন বিষয়ের পোস্টে সবচেয়ে বেশি কমেন্ট হচ্ছে?

এগুলোই বলে দেয় — মানুষ এখন কোন সমস্যায় আছে। আর আপনি যদি সেই সমস্যার সল্যুশন দেন — বাজার তৈরি।

✅ ৩. নিজেই একটা কনটেন্ট দিয়ে Audience Test করুন

  • একটা রিল বা পোস্ট বানান যেখানে প্রশ্ন করুন—
    • "এই সমস্যাটা কি আপনার পরিচিত কারো আছে?"
    • "আপনি হলে কী করতেন?"
  • দেখুন প্রতিক্রিয়া আসে কিনা।

লাইক, কমেন্ট, শেয়ার — এগুলো শুধু vanity না, এগুলো ডিমান্ড টেস্টিং টুল

শেষ কথা

অনেক সময় আইডিয়া ঠিক থাকে,

কিন্তু আমরা তার জন্য মার্কেট প্রস্তুত কিনা সেটা যাচাই করি না।

একটা বিজনেস শুরু করার আগে, বাজারের চাহিদা না জানলে,

আপনার ব্র্যান্ড হবে জোরে বলা কথা — কেউ শোনে না।

আপনার বর্তমান আইডিয়াটা কি যাচাই করা হয়েছে?

নাকি আপনি এখনো নিজের বিশ্বাসেই এগোচ্ছেন?

#businessgrowth #businesstips #businessowner #entrepreneur #startup #businessneyejotokhata

Post a Comment

Join the conversation

Disqus shortname is missing. Consider reporting about this message to the admin of this blog. It seems you are the admin of this blog, add disqus shortname through Theme HTML editor to enable Disqus comments.

Join the conversation