স্ক্যাবিস (Scabies) কী? চুলকানি সমস্যায় করণীয় ও সতর্কতা

রাতের বেলা তীব্র চুলকানি? হতে পারে স্ক্যাবিস (Scabies)। কীট দ্বারা চামড়ার নিচে সংক্রমণ, চেনার উপায়, লক্ষণ ও করণীয় জানুন। পরিবারসহ সঠিক চিকিৎসা নিন
স্ক্যাবিস (Scabies) কী? চুলকানি সমস্যায় করণীয় ও সতর্কতা
চুলকানি সমস্যায় || NAFICH SHIKDAR
Contents

চুলকানি সমস্যায় ভুগছেন? স্ক্যাবিস হতে পারে — জেনে নিন করণীয়

রাত ২:৩৭ মিনিট। ঘুম ভেঙে গেছে রাবেয়ার। চোখ খোলার আগেই হাত চলে গেছে কনুইতে — তীব্র চুলকানি। চুলকাতে চুলকাতে হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে...

"আল্লাহ! এই কীসের চুলকানি!"

পাশেই ঘুমিয়ে থাকা ছোট বোনও উঠে পড়েছে। তারও একই সমস্যা।

এটা শুধু রাবেয়ার গল্প নয় — এখন দেশের শত শত মানুষের অভিজ্ঞতা। এ চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)


স্ক্যাবিস কী?

স্ক্যাবিস হয় একটি অতি ক্ষুদ্র কীটের কারণে, যার নাম Sarcoptes scabiei। এই কীট চামড়ার নিচে সুড়ঙ্গ খুঁড়ে ডিম পাড়ে। ফলে হয় তীব্র চুলকানি আর জ্বালাপোড়া


স্ক্যাবিসের লক্ষণ কীভাবে চিনবেন?

  • রাত বাড়ার সাথে সাথে চুলকানি বাড়ে।
  • আঙুলের ফাঁক, কনুই, কোমর, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।
  • একই বিছানায় ঘুমানো অন্যদেরও চুলকানি শুরু হয়।
  • অতিরিক্ত চুলকানির কারণে ঘুম হারাম হয়ে যায়।

কেন এখন এত বেশি ছড়াচ্ছে?

  • প্রচণ্ড গরম এবং অতিরিক্ত ঘাম।
  • একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার।
  • অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম ব্যবহারে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
  • একজন থেকে আরেকজনের গায়ে সরাসরি সংক্রমণ।

কি করবেন স্ক্যাবিস হলে?

  1. শুধু একজন নয়, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।
  2. Permethrin cream অথবা Ivermectin সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।
  3. জামাকাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে
  4. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার করা যাবে না।
  5. রোগ গোপন করবেন না — লজ্জা নয়, সচেতনতা জরুরি।

গুরুত্বপূর্ণ সতর্কতা

চুলকানি মানেই এলার্জি নয়।
চুলকানি মানেই ঘরোয়া মলম নয়।
চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!

তাই এখনই সচেতন হোন। নাহলে আপনিও একদিন রাত ২:৩৭ মিনিটে ঘুম ভেঙে চুলকাতে চুলকাতে কষ্ট পাবেন।


© ডা. তোফায়েল আহমেদ

Post a Comment

Join the conversation

Disqus shortname is missing. Consider reporting about this message to the admin of this blog. It seems you are the admin of this blog, add disqus shortname through Theme HTML editor to enable Disqus comments.

Join the conversation